হাসিনা-খালেদা-এরশাদের বিরুদ্ধে রিট আবেদন
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয়ভাবে প্রচার চালানোয় শেখ হাসিনা, খালেদা জিয়া ও এইচ এম এরশাদকে বিবাদী করে হাই কোর্টে আবেদন করেছেন এক আইনজীবী।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ বুধবার এই রিট আবেদনটি করেন। এতে রুল চাওয়ার পাশাপাশি তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন ও নির্বাচনের ফল স্থগিতের আবেদন জানানো হয়েছে।
নির্বাচনকে অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূতভাবে অনুষ্ঠিত বলে কেন ঘোষণা করা হবে না- এই রুল চেয়েছেন ইউনুস আকন্দ।
সেই সঙ্গে অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অরাজনৈতিক স্থানীয় সরকার নির্বাচনের ব্যানারে ও নামে দলীয় নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারের ব্যর্থতা এবং আওয়ামী লীগ-বিএনপির মাধ্যমে নির্বাচনী প্রচারাভিযান পরিচালনায় বিবাদীদের কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না- এই রুলও চাওয়া হয়েছে।
বিবাদী অন্যরা হলেন- প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার সচিব, গাজীপুর সিটি কর্পোরেশন, বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী এম এ মান্নান, আওয়ামী লীগ মনোনীত সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা খান, মেয়রপ্রার্থী জাহাঙ্গীর আলম।
আবেদনে ইউনুস আকন্দ বলেন, গাজীপুরে অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অরাজনৈতিক স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ব্যর্থ হয়েছেন। উভয়প্রার্থী তাদের সাংবিধানিক দায় ও নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন।
গাজীপুর সিটি নির্বাচনে ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা খান রোববার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
গাজীপুর সিটি করপোরেশন নির্াচনেরর্ সার্ক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপি সমর্ত মেয়র প্রার্ী এম এ মান্নান।
এর আগে গত ১৫ জুন চার সিটি নির্বাচনের দিন ওই চার সিটি নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে দাপ্তরিক ফলাফল প্রকাশ স্থগিত চেয়ে রিট আবেদন করেছিলেন এই আইনজীবী।
ওই রিটে ‘নির্দলীয় ব্যানারে দলীয় নির্বাচন অনুষ্ঠান’কে কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল চাওয়া হয়। পাশাপাশি প্রার্থীরা দলীয়ভাবে নির্বাচনে অংশ নেয়ায় নির্বাচনকে কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না, সে বিষয়েও আদালতের আদেশ চান এই আইনজীবী।
ওই আবেদনের শুনানি করতে চাইলেও আদালত ‘আগ্রহবোধ’ করেনি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান এই আইনজীবী।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “হাই কোর্টের অনেক ক্ষমতা। নির্বাচন বা ফল প্রকাশ হয়ে গেছে, সেটা কোনো বিষয় নয়। আদালত চাইলে এ সব কিছু বাতিল করে দিতে পারে।”
