২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 12:45 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

মঙ্গলবার সকালে উপজেলার বাগেরহাট-মাওয়া মহাসড়কের কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাগেরহাট মহাসড়ক পুলিশের ওসি মো. আজিজুল হক।

নিহতরা হলেন- খুলনার বানরগাঁতি এলাকার মোসলেম উদ্দিন চৌধূরীর ছেলে বিল্লাল হোসেন চৌধূরী (৩৫) এবং বাগেরহাট সদর উপজেলার বাদোখালী গ্রামের আব্দুল গণি শেখের ছেলে শেখ রফিকুল ইসলাম (৩৭)।

ওসি আজিজুল হক জানান, নিজের মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী বহনের কাজ করতেন বিল্লাল। সকালে রফিকুলকে নিয়ে মোল্লাহাট থেকে বাগেরহাট সদর উপজেলায় আসছিলেন বিল্লাল।

পথে সাড়ে দশটার দিকে খুলনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিল্লালের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহতদের লাশ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।