২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের শাস্তি কার্যকরের দাবি

দ্রুততম সময়ের মধ্যে যুদ্ধাপরাধের বিচারিক কার্যক্রম শেষ করে শাস্তি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করেছেন নিউ ইয়র্ক প্রবাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 11:48 AM

Updated : 13 Oct 2022, 02:53 PM

রোববার নিউ ইয়র্কের ইউনিয়ন স্কোয়ারে প্রবাসীদের বেশ কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এ দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেন।

‘মুক্তিযুদ্ধের পক্ষের জনতা’ ব্যানারে আয়োজিত এই সমাবেশ থেকে একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করারও দাবি জানানো হয়।

ড. প্রদীপ করের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে রতন বড়ুয়া, শরিফ সাহাবউদ্দিন, ফারুক হোসাইন, চন্দন দত্ত, আব্দুর রহিম বাদশা, ফাহিম রেজা নূর, হাকিকুল ইসলাম খোকন, জলি কর প্রমুখ বক্তব্য দেন।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী, মোহাম্মদ কামারুজ্জামান ও দলটির সাবেক নেতা আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ হয়েছে। জামায়াতের আরেক নেতা কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় হলেও তার বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

এদের বাইরে জামায়াত ও বিএনপির কয়েক নেতার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলছে। দুজনের মামলা রয়েছে রায় ঘোষণার অপেক্ষায়।