না.গঞ্জে ওয়াসার উচ্ছেদ অভিযান
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ওয়াসার অধিগ্রহণ করা জমি থেকে ২০ অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হয়েছে।
সোমবার দুপুরে সোনাকান্দা এলাকায় ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিনের নেতৃত্বে অভিযান চালানোর সময় ৯টি বাড়ির বিভিন্ন অংশও ভেঙ্গে ফেলা হয়।
নারায়ণগঞ্জ ওয়াসার নির্বাহী প্রকৌশলী আবদুর রাজ্জাক জানান, অবৈধ দলখদারদের জন্য নতুন একটি শোধণাগারের পাইপ বসানোর কাজ শুরু করা যাচ্ছিল না।
ফলে অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও তাওলাদ হোসেন, মনির, খোরশেদ, অনু, আশাবুদ্দিন আশু, আঙ্গুরী বেগমসহ ৮-৯ জনের অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়া হয়।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন সোনাকান্দা পানি শোধণাগারের প্রকল্প পরিচালক শাহাদাৎ আলী খান, ওয়াসার উপ-পরিচালক (ভূমি) আলমগীর হোসেন, ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী ফরিদ আহম্মেদ প্রমুখ।
