মহেশপুর সীমান্তে ৫ নারী-শিশু আটক
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৫ নারী ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।
সোমবার বিকালে বিজিবি জলুলি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।
এরা হলেন- বিপ্রতি বিশ্বাস, দেব কুমার বিশ্বাস, পার্থ অধিকারী, রাধা অধিকারী ও পায়েল অধিকারী। এরা সবাই মাগুরা সদর উপজেলার চরনপাড়া গ্রামের বাসিন্দা।
মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, বিজিবি আটককৃতদের সন্ধ্যায় পুলিশের কাছে হস্তান্তর করেছে।
