২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারক চক্রের হাত থেকে পালিয়ে বাঁচল কিশোরী

বিক্রি করে দেয়ার পর প্রতারক চক্রের হাত থেকে পালিয়ে এসেছে ফেনীর এক কিশোরী।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 12:52 PM

Updated : 25 Apr 2022, 06:55 PM

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এলাকাবাসী কিশোরীর (১৩) দূরসম্পর্কের এক চাচাসহ দুজনকে পিটুনি দিয়ে সোমবার পুলিশে দিয়েছে।

এরা হলেন, সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পশ্চিম বিজয়সিংহ গ্রামের মোহাম্মদ মিলন (২২) এবং তার সহযোগী মাহফুজুর রহমান (২০)।

ঘটনার সত্যতা স্বীকার করে ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুলাইমান চৌধুরী জানান, গত ২২ জুন মিলন ও মাহফুজ কিশোরীকে প্রলোভন দেখিয়ে নিজ বাড়ি থেকে নিয়ে যায় এবং নির্যাতন করে।

রোববার তারা তাকে এক নারী পাচারকারীর কাছে বিক্রি করে দেন। সোমবার সকালে ওই কিশোরী সেখান থেকে পালিয়ে বাড়ি চলে আসে।

বাড়ি এসে এ ঘটনা পরিবার ও আত্মীয়-স্বজনদের খুলে বললে স্থানীয়রা মিলন ও মাহফুজকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দেয়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই সুলাইমান।