২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ট্রাকচাপায় শিশুর মৃত্যু

নওগাঁর মান্দায় ট্রাকচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 12:51 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

সোমবার বেলা তিনটার দিকে মান্দা উপজেলায় পরিষদের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম বিদ্যুৎ (৬)। শহরের প্রসাদপুর বাজার থেকে মায়ের সঙ্গে উপজেলার কসবা গ্রামের বাড়িতে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। তার বাবার নাম আব্দুল লতিফ।

মান্দা থানার ওসি আবদুল্লাহেল বাকি বলেন, মার হাত ছেড়ে একা উপজেলা পরিষদের সামনের রাস্তা পার হবার সময় ট্রাকটি এসে তাকে চাপা দেয়।

দুর্ঘটনার পর ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।