২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টার্নশিপের দাবিতে অনশনে নার্সিং কলেজের শিক্ষার্থীরা

ইন্টার্নশিপ চালু ও চাকরি বিধিমালা প্রণয়নসহ ছয় দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছে চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 10:53 AM

Updated : 25 Apr 2022, 06:55 PM

সোমবার সকালে  কলেজ ক্যাম্পাসে  তারা অনশনে বসেন। দাবি পূরণ না হওয়ায় পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

নার্সিং স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চট্টগ্রামের সাধারণ সম্পাদক ফারজানা কাদের বলেন, ছয় দফা দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তারা।

“বিষয়টি নিয়ে রোববার ঢাকায় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে তাদের বৈঠক হয়। কিন্তু ওই বৈঠকে আশানুরূপ কোনো ফল না আসায় আমরণ অনশন শুরু করা হয়েছে।”

তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে- চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্স শেষে ন্যূনতম ছয় মাস থেকে এক বছর মেয়াদি ইন্টার্নশিপ চালু, প্রতিমাসের বৃত্তির পরিমাণ মাথাপিছু তিন হাজার টাকা করা, স্নাতকোত্তরসহ  উচ্চতর শিক্ষা কোর্স চালু, বিশেষ বিসিএস’র ব্যবস্থা করার পাশাপাশি চাকরি বিধিমালা প্রকাশ, পৃথক সেবা অনুষদ গঠন এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের সময় নির্ধারিত ইউনিফর্মের ওপর অ্যাপ্রোন পরার অনুমতি প্রদান।

ফারজানা বলেন, আগে নার্সিং শিক্ষার ক্ষেত্রে শুধু ডিপ্লোমা কোর্স চালু ছিল। তাদের ক্ষেত্রে জ্যেষ্ঠতার ভিত্তিতে চাকরিতে নিয়োগ দেয়া হতো।

“কিন্তু চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্সের একটি ব্যাচের শিক্ষার্থীরা এরমধ্যে বের হলেও আমাদের জন্য চাকরি বিধিমালা করা হয়নি “