২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় ৪ জনের যাবজ্জীবন

হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নেত্রকোনার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 08:58 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

এছাড়া তাদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই বছর সশ্রম কারাভোগ করতে হবে।

সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ এ রায় দেন।

দণ্ডিতরা হলেন কেন্দুয়া উপজেলার কাপাসিয়া গ্রামের মো. আমির হোসেন, অমির হোসেন, হারুন অর রশিদ ও জামির হোসেন পলাতক।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুইজনকে খালাস দিয়েছে আদালত।

সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর আব্দুল কাদির ভুইয়া জানান, পূর্ব শত্রুতার জের ধরে ২০০০ সালের ১৮ এপ্রিল সকালে আসামিরা কাপাসিয়া গ্রামের গনি মিয়াকে পিটিয়ে জখম করেন।

ওইদিন রাতেই গনি মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় ২০ এপ্রিল নিহতের ছেলে জাহেদ মিয়া বাদী হয়ে নয় জনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

একই বছরের ১৮ সেপ্টেম্বর ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।