ভোলায় ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ২০
ভোলার দৌলতখান উপজেলায় আবি আব্দুল্লাহ কলেজে ছাত্রদল ও ছাত্রলীগ সমর্থকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
দৌলতখান থানর ওসি মোবাশ্বোর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতদের মধ্যে ছাত্রদলের হান্নান, রাসেল, পাভেল, ইব্রাহিম ও সাগর এবং ছাত্রলীগের সাহাবুদ্দিন ও মন্নানের নাম জানা গেছে।
ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান ওসি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজে আসা নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে সকালে ক্যাম্পাসে মিছিল বের করে কলেজ ছাত্রদল।
এ সময় ছাত্রলীগের সমর্থকরা তাদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
