২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রী!

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রীর পক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্জুরি দাবি উত্থাপন করলেন।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2013, 10:40 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

শনিবার দুপুরে ‘২০১৩-১৪ সালের সাধারণ বাজেটে প্রস্তাবিত দায়যুক্ত ব্যয় ব্যতীত অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবি’ উত্থাপন করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ।

বিমানমন্ত্রী ফারুক খানের পক্ষে প্রধানমন্ত্রী বিমান মন্ত্রণালয়ের খাতে ৩০৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার মঞ্জুরির দাবি জানান। পরে তা কণ্ঠভোটে গ্রহণ করা হয়।

সংসদে বিভিন্ন সময়ে এক মন্ত্রীর পক্ষে অন্য মন্ত্রীকে কার্যক্রমে অংশ নিতে দেখা গেলেও কোনো মন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর অংশ নেয়া বিরল ঘটনা।

এর আগে মঞ্জুরি দাবি উত্থাপনের সময় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের পক্ষে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান অংশ নেন।