গুলশানে ৩ হাজার টেলিফোন বিকল
ভুগর্ভস্থ কেবল চুরির কারণে নিকেতন ও গুলশান রোড -১ এলাকায় প্রায় ৩ হাজার টেলিফোন বিকল হয়ে পড়েছে।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ইতোমধ্যে কেবল প্রতিস্থাপনের কাজ হাতে নেয়া হয়েছে। আগামী ৬/৭ দিনের মধ্যে বিকল টেলিফোন চালু করা সম্ভব হবে।
গুলশান-১, রোড নং ২/৩ এর সংযোগস্থলের ম্যানহোল হতে রোড নং-১/২ এর সংযোগস্থলের ম্যানহোল পর্যন্ত ১৫০০ জোড়ার ১২০ মিটার কেবল চুরি হয়।
একই রুটে অন্য একটি ২০০০ জোড়ার ১২০ মিটার ভূগর্ভস্থ কেবলও চুরি যায়।
এ বিষয়ে গুলশান থানায় একটি জিডি করা হয়েছে বলে বিটিসিএল জানিয়েছে।
