২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে ব্রিটিশ পাসপোর্টধারী তরুণী ‘খুন’

মৌলভীবাজার সদরে একটি প্রাইভেটকার থেকে ব্রিটিশ পাসপোর্টধারী এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2013, 08:09 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

মৌলভীবাজার মডেল থানার এসআই মো. দেলোয়ার হোসেন জানান, গিয়াসনগর ইউনিয়নে ঢাকা-সিলেট মহাসড়কের গুমড়ায় রোববার ভোরে সেওলিনা তিলাত ইউনার (২৩) লাশ পাওয়া যায়।

তাকে খুন করা হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, নিহত সেওলিনা মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজুড়া এলাকার জয়নুর রহমানের মেয়ে। জন্মসূত্রে তিনি ব্রিটিশ নাগরিক।

এসআই দেলোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে রাস্তার পাশে একটি প্রাইভেটকার পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পুলিশ গাড়ির ভিতর থেকে সেওলিনার লাশ উদ্ধার করে।

নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে উল্লেখ করে এসআই বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।”

ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।