২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বস্তাবন্দি লাশ উদ্ধার

ঝিনাইদহে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2013, 05:31 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

রোববার সকাল সাড়ে ৯টার দিকে শহরের র‌্যাব অফিসের পিছনে ধানহারিয়া গ্রামের মাঠে সুলতান আহমেদের (৩৮) লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

নিহত সুলতান আহমেদ শহরের ছোটকামারকুন্ডু এলাকার খন্দকার আবদুল মজিদের ছেলে। তিনি পেশায় ঠিকাদার ছিলেন।

ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। 

নিহতের মাথায় আঘাত ও গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।

স্বজনদের বরাত দিয়ে এসআই নজরুল আরো জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে সুলতানকে ফোন করে কে বা কারা বাসা থেকে ডেকে নিয়ে যায়। এর পর তিনি আর ফিরে আসেননি।

ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।