২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে সনাতন ধর্মাবলম্বীদের জন্য উপাসনালয়ের দাবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মীয় উপাসনালয় স্থাপনের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 05:52 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এক ধর্মীয় আলোচনা সভায় তারা এই দাবি জানান।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্য উপাসনালায় থাকলেও শাহজালাল বিশ্ববিদ্যালয়ে তা নেই।

সভায় ধর্মগ্রন্থ গীতা থেকে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শরবিন্দু ভট্টাচার্য।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রক্টর হিমাদ্রী শেখর রায়, রসায়ন বিভাগের শিক্ষক শিশির কান্তি প্রামাণিক, ইংরেজি বিভাগের শিক্ষক পান্না মজুমদার, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক মনি পাল প্রমুখ।