কক্সবাজারে ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২
কক্সবাজার সদরে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাটব।
র্যা ব জানিয়েছে, শনিবার বাংলাবাজার থেকে ওই ইয়াবসহ দুইজনকে আটক করা হয়েছে। একটি ট্রাকও জব্দ করা হয়।
আটকরা হলেন নীলফামারির মুশরাতকুমা এলাকার মো. আশরাফ আলীর ছেলে আবু বক্কর (১৮) এবং মতিউর রহমানের ছেলে মো. মানিক (২৮)।
র্যা ব-৭ এর কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর সরওয়ার ই আলম বলেন, চট্টগ্রামগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ওই দুইজনকে আটক করা হয়।
এ ব্যাপারে মামলা করে তাদের কক্সবাজার সদর থানায় সোর্পদ করা হয়েছে বলে তিনি জানান।
