২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এনার্জি ড্রিংকস ভেজালের সরঞ্জাম আটক

নগরীর ইস্পাহানী গেইট এলাকায় অভিযান চালিয়ে ভেজাল 'এনার্জি ড্রিংকস' তৈরির সরঞ্জামসহ দুই জনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 12:04 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

শনিবার ভোররাতে আকবর শাহ থানাধীন ইস্পাহানী গেইট নিউ শহিদ লেইনস্থ রেলওয়ে কলোনীর ২ নম্বর কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার দুই জন হলেন ওসমান গনি (১৮), মো. রনি (১৮)।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওসমান ও রনিকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন ব্রান্ডের নামে ৬ হাজার ৪৩২ বোতল ভেজাল এনার্জি ড্রিংকস জব্দ করা হয়।

এ সময় একটি কারখানা থেকে বিপুল পরিমাণ খালি বোতল এবং এনার্জি ড্রিংকস তৈরির যন্ত্র, লেবেল, পাউডারসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয় বলেও জানান এসআই হুমাযুন।

তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ‘হর্স ফিলিংস’ নামের এই কারখানার মালিক মো. জালাল আহম্মেদ পালিয়ে যায়।