২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে মন্দিরে প্রতিমা ভাংচুর

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 07:39 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

শুক্রবার সন্ধ্যায় উপজেলার শেখর ইউনিয়নের নিধিপুর গ্রামে কল্যাণ ধরের বাড়ির মন্দিরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

কল্যাণ ধরের ছেলে নির্মল ধর সাংবাদিকদের জানান, মন্দিরে সন্ধ্যা প্রদীপ জ্বালাতে গিয়ে কালী মূর্তির মাথা ভাঙা অবস্থায় পাওয়া যায়।

বোয়ালমারী থানার ওসি রুহুল আমীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি বলেন, বাড়ি থেকে প্রায় তিনশ’ গজ দূরে অবস্থিত মন্দিরে মূর্তির মাথা কিভাবে ভেঙেছে, তা কেউ বলতে পারছে না।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।