২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে নির্মাণাধীন সেতুতে ধস, আহত ৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্মাণাধীন একটি সেতুর নির্মাণ সামগ্রী ধসে প্রকৌশলীসহ ছয় জন আহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2013, 04:02 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

শুক্রবার লাহিড়ী মোহনপুর-কালিয়াকৈড় সাবমারজিবল সড়কের সূজা গ্রামের কলম নদীর উপর সেতুর ঢালাই কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর উল্লাপাড়া উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. একরামুল হক, ঠিকাদার শহিদুল ইসলাম টিটু,  নির্মাণ শ্রমিক বুদ্ধু মিয়া, কামরুল ইসলাম, শামসুল আলম ও রাজা মিয়া।

উপজেলা প্রকৌশলী সুজায়েত হোসেন বলেন, ৩নং গার্ডারে ঢালাইয়ের সময় গার্ডারের রড ও ঢালাই সামগ্রী ভেঙে পড়ে।

এতে উপ-সহকারী প্রকৌশলী একরামুল হকের বাম পা এবং ঠিকাদার টিটু ফকিরের ডান পা ভেঙে গেছে, বলেন তিনি।

তিনি বলেন, শুকনো মৌসুমে কাঠের বল্লী মাটির মধ্যে পিটিয়ে দাবানো হয়েছিল। তবে নদীতে আকস্মিক পানি আসায় মাটির নিচের বল্লীর অংশ নরম হয়ে দেবে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

আহতদের প্রথমে উল্লাপাড়া উপজেলা সদরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। বিকালে প্রকৌশলী ও ঠিকাদারকে ঢাকায় পাঠানো হয়েছে।