২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বজ্রপাতে ২ শিশুর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়ায় বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয় অপর তিন শিশু।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2013, 12:47 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

শুক্রবার দুপুরে ফুলবাড়িয়া ইউনিয়নের নাবিরবহর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হল গ্রামের হামেদ আলীর ছেলে লাল চাঁন রবিন (৯) এবং আব্দুল আলীর মেয়ে ইতি (১১)।

কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক বলেন, বাড়ির পাশের একটি মাঠে পাঁচ/ছয়টি শিশু খেলছিল।

এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ইতি ও রবিন মারা যায়।

আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।