২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অগ্রগতি শেখ হাসিনার দ্বারাই সম্ভব’

দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি একমাত্র শেখ হাসিনার দ্বারাই সম্ভব বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2013, 10:08 AM

Updated : 23 Aug 2022, 11:04 AM

শুক্রবার শেরপুরের নকলায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি তাই এলাকাবাসীকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।

সম্প্রতি অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত দেশের সব পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিতরা জয়লাভ করেছিল। কিন্ত ২০০১ সালে তো আওয়ামী লীগের সরকার হয়নি।

“স্থানীয় সরকার নিয়ে যারা স্বপ্ন দেখছেন, দেখতে পারেন। স্বপ্ন দেখা কোনো অপরাধ না। কিন্তু তাদের হাতে দেশ কতটা নিরাপদ ছিল এবং দেশের মানুষ কী পেয়েছে সেটাও মানুষ হিসেব করে দেখবে,” বলেন মতিয়া।

Image
রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অডিটোরিয়ামে জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তব্য রাখছেন দলের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ ঢাকা, নভেম্বর ০৪, ২০০৭

রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অডিটোরিয়ামে জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তব্য রাখছেন দলের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ ঢাকা, নভেম্বর ০৪, ২০০৭

দুপুরে নকলা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  বিভিন্ন মন্ত্রাণালয় থেকে প্রাপ্ত অনুদানের চেক, টিআর এর ডিও, হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করছিলেন কৃষিমন্ত্রী।

উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম খালিদ ইফতেখার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম রেনু বক্তব্য দেন।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আব্দুল হালিম, পুলিশ সুপার মেহেদুল করিমসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।