২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসেনে ১৩ কোটি টাকার মাছ ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় মহাসেনে ১৩ কোটি টাকার মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংসদে জনিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 11:25 AM

Updated : 23 Aug 2022, 11:04 AM

বুধবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে সরকারি দলের আশরাফুন নেছা মোশারফের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

Image
ঘূর্ণিঝড় মহাসেন আঘাতের আসঙ্কায় মাছ ধরার ট্রলার এবং লাইটারেজ জাহাজগুলো নিরাপদ স্থানে অবস্থান করে। ছবিটি কর্ণফুলী শাহ আমানত ব্রিজ এলাকা থেকে তোলা।

ঘূর্ণিঝড় মহাসেন আঘাতের আসঙ্কায় মাছ ধরার ট্রলার এবং লাইটারেজ জাহাজগুলো নিরাপদ স্থানে অবস্থান করে। ছবিটি কর্ণফুলী শাহ আমানত ব্রিজ এলাকা থেকে তোলা।

লতিফ বিশ্বাস বলেন, এই ঝড়ে ২ হাজার ৭২৩ হেক্টর ভূমিতে গড়ে ওঠা ৫১ হাজার ৬৭১টি চিংড়ি ঘের এবং পুকুরের ২১ দশমিক সাত মেট্রিক টন চিংড়ি এবং ৫ হাজার ৯০ মেট্রিক টন মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকার অঙ্কে যার মূল্য ১৩ কোটি ৩৯ লাখ ৪১ হাজার টাকা।

বিএনপির নাজিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সিলেটের টিলাগড়ে ৯ কোটি ৯৯ লাখ ৯৬ হাজার ব্যয়ে নতুন একটি চিড়িয়াখানা স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে।

ক্ষমতাসীন দলের মোস্তফা জালাল মহিউদ্দিনের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ জানান, বাংলাদেশের বিভিন্ন আদালতে ৫ বছরের বেশি সময় ধরে বিচারাধীন ফৌজদারি মামলার সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৩০৪টি এবং দেওয়ানি মামলার সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৩১টি।

সরকারি দলের সুবিদ আলী ভূইয়ার এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বর্তমানে বার কাউন্সিলে তালিকভুক্ত আইনজীবীর সংখ্যা ৪৮ হাজার ৭৩০ জন।

সাধনা হালদারের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বাংলাদেশে প্রচলিত আইনের সংখ্যা প্রায় ১ হাজার ৫৬টি।