২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিহাতীতে দুর্ঘটনায় শিশু নিহত

টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত হন শিশুটির মাসহ তিন জন।  

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 07:16 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গার কাছে রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মহাসড়ক পুলিশের এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, নিহত আনুমানিক পাঁচ বছর বয়সের শিশুটিসহ আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এরা সবাই অটোরিকশার যাত্রী।

তিনি আরো জানান, আহতদের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী পিকআপটির সঙ্গে টাঙ্গাইলগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।