২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাসে ডাকাতি

সিরাজগঞ্জ সদরে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে শনিবার রাতে একটি যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 06:19 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ সড়কের কড্ডার মোডে এ ডাকাতি চলাকালে অন্তত ২০ জন আহত হন বলে যাত্রীরা জানিয়েছেন।

এসআই পরিবহনের এই বাসের চালক টিটু জানান, ঢাকা থেকে বাস নিয়ে তিনি সিরাজগঞ্জ যাচ্ছিলেন।

রাত পৌনে বারটার দিকে কড্ডার মোড় পৌঁছলে ২০/২৫ জন ডাকাতদল বাসে হানা দিয়ে অস্ত্রের মুখে যাত্রীদের মারধর শুরু করে।

তারা যাত্রীদের নগদ টাকা, মোবাইল ফোনসহ অন্তত পাঁচ লাখেরও বেশি টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

ডাকাতদের মারপিটে তিনি নিজে (চালক), সহকারী হেলপার, সুপারভাইজার ও যাত্রী মিলে অন্তত ২০ জন আহত হন।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ওসি মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসে ডাকাতির ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।