২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কাউন্সিলর পদপ্রার্থীকে হুমকি

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদের এক প্রার্খীকে প্রাণনাশের হুমকি দেয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে এর কারণ ব্যাখ্যা করতে বলেছে নির্বাচন কমিশন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2013, 01:09 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

৪৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নুরুল ইসলামকে শনিবার নোটিশ পাওয়ার চারঘণ্টার মধ্যে সশরীরে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।

রঞ্জুল ইসলামের অভিযোগের বরাত দিয়ে নির্বাচন কমিশন জানায়, মো. নূরুল ইসলাম ১৭ জুন বিকাল ৪টার দিকে বিভিন্ন অস্ত্রসহ ১০-১৫ জন লোক রঞ্জুল ইসলামের বাড়িতে হানা দেয়।

এ সময় তাকে এবং তার লোকজনকে তারা মারধর করে, ভয়ভীতি দেখায় এবং প্রাণনাশের হুমকি দেয়।

এ বিষয়ে বৃহস্পতিবার রিটানিং কমকর্তার কাছে আচরণবিধি লঙ্ঘণেনের একটি অভিযোগ দায়ের করেছেন রঞ্জুল।

রিটানিং কর্মকর্তা মো. মতিয়ার রহমান বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।