২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি চাকুরেরা মারা গেলে পাবেন ৫ লাখ টাকা

বেসামরিক প্রশাসনে কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী চাকরিরত অবস্থায় মারা গেলে তার পরিবারকে ৫ লাখ টাকা অনুদান দেবে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 06:04 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

এছাড়া গুরুতর আহত হয়ে কেউ স্থায়ী অক্ষম হলে তার পরিবারের সদস্যরা দুই লাখ টাকা অনুদান পাবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, এসব অনুদানের টাকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাজেট থেকে দেয়া হবে।

একই আদেশে বলা হয়, চাকরিরত অবস্থায় সরকারি কর্মকর্তা-কর্মচারী মারা গেলে দাফন বাবদ তার পরিবারের সদস্যদের ২৫ হাজার টাকা দেয়া হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. মশিউর রহমান তালুকদার বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগে দাফন বাবদ ৫ হাজার টাকা দেয়া হতো।