গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ২০ পুলিশসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার পূর্ব চান্দারা এ্যাপেক্স হুল্ডিং লিমিটেডের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জনিয়েছে। আহতদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জেলা শিল্প পুলিশের পরিদর্শক মো. মান্নান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক নারী শ্রমিককে মারধর করার দায়ে কারখানার সুপারভাইজার মাইনুল ইসলামকে বরখাস্ত করা হয়েছিল। বৃহস্পতিবার তাকে পুনরায় কাজে যোগ দিতে দেখে শ্রমিকরা বিক্ষোভ দেখালে কারখানার নিরাপত্তকর্মীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল ছুঁড়তে থাকে। পুলিশ শ্রমিকদের থামাতে ২৪ রাউন্ড কাঁদানে গ্যাস ও ৬ রাউন্ট শর্ট গানের গুলি ছুঁড়ে।
‘সংঘর্ষে ২০ পুলিশ ও কমপক্ষে ৩০ জন শ্রমিক আহত হয়েছে।’
