২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা কারাগার থেকে মুক্ত ২৮ জন

কারা আইনের বিশেষ রেয়াতে কুমিল্লা কারাগার থেকে ২৮ জনকে মুক্তি দেয়া হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 04:02 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

বৃহস্পতিবার সন্ধ্যায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এসব আসামিকে মুক্তি দেয়া হয়।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুবোধ রঞ্জন সাহা বলেন, তারা সবাই ২০ বছর কারাভোগ করেছেন।

কারাগারে থাকাবস্থায় তারা ভাল আচরণ করেছেন। কুমিল্লা থেকে এরকম ৩৩ জনের নাম কারা অধিদপ্তরে পাঠানো হয়েছিল। তারমধ্যে ৩১ জনকে মুক্তির সিদ্ধান্ত নেয়া হয়। বাকিদের মধ্যে ২ জন অন্য কারাগার থেকে মুক্তি পাবেন। একজন অন্য একটি মামলায় আটক আছেন।

জ্যেষ্ঠ জেল সুপার সুবোধ রঞ্জন সাহা জানান, এবার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩৮৭ জন কয়েদিকে ভাল আচরণের আওতায় সাজা মওকুফ করেন রাষ্ট্রপতি।