২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজের জমি বাঁচাতে শিক্ষার্থীদের মানববন্ধন

পাবনা সরকারি মহিলা কলেজের জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 03:11 PM

Updated : 13 Oct 2022, 02:52 PM

বৃহস্পতিবার সকালে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা কলেজের সামনের রাস্তায় এ মানববন্ধন করেন।

সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কলেজের সকল জমির কাগজপত্র হালনাগাদ করা রয়েছে। কিন্তু জমির একটি অংশ ভুলবশত অন্যের নামে আরএস রেকর্ডভূক্ত হয়। এটি সংশোধনের জন্য জেলা যুগ্ম জজ বরাবর আবেদনও করা হয়েছে।

বুধবার রাতে সেই জায়গায় পৌর এলাকার গোপালপুর মহল্লার মোহাম্মদ আলীর ছেলে মো. আসলাম হোসেন নিজের বাড়ির প্রাচীর নির্মাণের জন্য ৫ ট্রাক ইট এনে ফেলে রাখে। বিষয়টি সকালে কর্তৃপক্ষের নজরে আসে। বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানান অধ্যক্ষ।

তবে আসলাম হোসেন সাংবাদিকদের জানান, ২০০৬ সালে তিনি জমিটি ক্রয় করেন এবং তারপর থেকে খাজনা পরিশোধ করে আসছেন।