২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়েটে সংঘর্ষ: ছাত্রদলকে দায়ী করল ছাত্রলীগ

চুয়েটে অস্থিতিশীল পরিস্থিতির জন্য ছাত্রদলকে দায়ী করেছে ছাত্রলীগ।পাশাপাশি রোববারের ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত ছিল না বলেও সংগঠনটি দাবি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 02:25 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ছাত্রলীগনেতা মোসলেহ উদ্দিন বলেন, চুয়েটে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টিকারী উচ্ছৃঙ্খল সন্ত্রাসীরা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।

রোববার ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষে তিন ছাত্র আহত হয়। ঘটনার পর ২৪ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করে চুয়েট কর্তৃপক্ষ।

মোসলেহ উদ্দিন বলেন, “এ ঘটনায় ছাত্রলীগ জড়িত না থাকরেও বিভিন্ন সংবাদ মাধ্যমে ছাত্রলীগকে জড়িয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।”

তিনি চুয়েটের কম্পিউটার কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ছাত্রলীগের নাম ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন মোসলেম উদ্দিন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চুয়েট ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন, জাহেদুর ইসলাম, রাদেুল ইসলাম প্রমুখ।