২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতের পোস্টার লাগানোর সময় দুই জামায়াতকর্মী গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাটে হেফাজতে ইসলামের সরকারবিরোধী প্রচারণামূলক পোস্টার সাঁটানোর সময় জামায়াতে ইসলামীর দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 01:17 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

বুধবার গভীর রাতে উপজেলার বড় বাহিরদিয়া এলাকা থেকে পোস্টারসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয় বলে জানান ফকিরহাট থানার ওসি মো. গোলাম মোস্তফা।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাহিরদিয়া গ্রামের ফজর আলী শেখের ছেলে মো. কামরুল ইসলাম (৩৫) এবং বড় বাহিরদিয়া গ্রামের ইসলাম শেখের ছেলে আব্দুস সামাদ শেখ (৩০)।

ওসি জানান, গ্রেপ্তারকৃতরা জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী। গত ৬ মে উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় ভাংচুর, পুলিশ ও সাংবাদিক পিটিয়ে জখম করার মামলার আসামি। তাদেরকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।