২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়গঞ্জে সংঘর্ষ থামাতে গিয়ে বৃদ্ধ নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দুই ভাইয়ের মারপিট থামাতে গিয়ে প্রতিবেশী এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 03:48 PM

Updated : 25 Apr 2022, 06:53 PM

বুধবার সন্ধ্যায় সলঙ্গা থানার নলকা ইউনিয়নের এরানদহ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমির হোসেনের (৭০) বাড়ি ওই গ্রামেই।

ঘটনার সময় তার ছেলে আরিফুল ইসলামও আহত হন। তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নলকা ইউপি চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গ্রামের আবুসামা ও আব্দুল হাই এই দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি ও মারপিটের ঘটনা ঘটে।

এ সময় মারপিট থামাতে গেলে লাঠির আঘাতে ঘটনাস্থলেই আমির হোসেন মারা যান।

সলঙ্গা থানার ওসি তাজুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার সংবাদ পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।