ভাঙ্গায় তহশিলদার বরখাস্ত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সহকারি ভূমি কর্মকর্তা (তহশিলদার) মো. জাহিদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মইনউদ্দিন আহমেদ বুধবার সাংবাদিকদের জানান, মঙ্গলবার দুপুরে তিনি ভূমি অফিসে গিয়ে তহশিলদারকে পাননি। এর আগে দু’বার উপজেলা নির্বাহী কর্মকর্তাও (ইউএনও) অফিস পরিদর্শনে গিয়ে তাকে অনুপস্থিত পায়।
এসব কারণেই তহশিলদার জাহিদকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানান ডিসি।
তহশিলদার মো. জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রেসার ও ডায়াবেটিসের জন্য তিনি মঙ্গলবার অফিসে যেতে পারেননি।
