বাকলিয়ায় এক ব্যক্তি খুন
চট্টগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে খুন হয়েছেন এক ব্যক্তি।
বুধবার বিকালে বাকলিয়া থানার তক্তার পুল এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. শাহেদ (৩৫) ওই এলাকার মো. মুসার ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুরুতর আহত অবস্থায় শাহেদকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহেদের পেট, মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিলো বলে জানান তিনি।
বাকলিয়া থানার ওসি এ কে এম এস ইকবাল বলেন, “বন্ধুদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানতে পেরেছি।”
