২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় জেলা প্রশাসনের নিয়োগ পরীক্ষা স্থগিত

গাইবান্ধায় চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে জেলা প্রশাসন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 01:49 PM

Updated : 25 Apr 2022, 06:53 PM

বুধবার জেলা প্রশাসক ড. কাজী আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতের কারণ দর্শানোর নোটিশের প্রেক্ষিতে ৪ সপ্তাহের জন্য নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।

আগামী ২২ জুন জেলা প্রশাসনে এমএলএসএস এর ৯২টি পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল।

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, ২০১১ সালের ১৪ নভেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন অফিসে কর্মরত ১৫ জন পিয়ন জেলা প্রশাসক ও জেলা সচিব বরাবর একটি লিগ্যাল নোটিশ পাঠান। তা উপেক্ষা করায় পিয়নরা হাইকোর্টে একটি রিট করেন।

রিটে উল্লেখ করা হয়, কর্মরত পিয়নরা ১৯৯৯ সালে প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসে বিনাবেতনে কাজে যোগ দেয়। কিন্তু এখন বয়সের অজুহাত তুলে তাদের চাকরি স্থায়ীকরণে অনীহা প্রকাশ করা হচ্ছে।

মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও জাফর আহমেদের দ্বৈত বেঞ্চ জনপ্রশাসন সচিব ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলের বরাবরে কেন রুল জারি করা হবে না সেই মর্মে একটি কারণ দর্শাও নোটিশ জারি করেন।