২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেললাইনের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 12:52 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

বুধবার সকাল থেকে শহরের চাষাঢ়া এলাকায় রেললাইনের দু’পাশে রেলওয়ে ঢাকা বিভাগীয় ভূমি কর্মকর্তা আহমেদুল হকের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানে পুলিশ, রেলওয়ে পুলিশ ও অর্ধশতাধিক উচ্ছেদকর্মী অংশ নেন।

আহমেদুল হক সাংবাদিকদের জানান, কমলাপুর-নারায়ণগঞ্জ লাইনে ডাবল রেললাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া কমিউটার ট্রেন চলাচলের জন্য রেললাইনের উভয়পাশে কমপক্ষে ২০ ফুট করে খালি জায়গা থাকতে হয়। এই কারণে বুধবার থেকে রেলওয়ে কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে।

সকাল থেকে শহরের চাষাঢ়া রেলস্টেশন এলাকা থেকে সিদ্ধিরগঞ্জের সাইলো পর্যন্ত রেললাইনের দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।