২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে জামায়াত নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা ও ভাংচুরের মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় জামায়াতে ইসলামীর এক ইউনিয়ন সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 07:59 AM

Updated : 23 Aug 2022, 11:02 AM

বুধবার দুপুরে উপজেলা চত্বর থেকে দূর্গানগর ইউনিয়ন জামায়াতের সভাপতি আশরাফুল ইসলাম মোত্তালিবকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

উল্লাপাড়া থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, এই জামায়াত নেতা পুলিশের ওপর বোমা হামলা, সরকারি কাজে বাধা ও হরতালে মহাসড়কে যানবাহন ভাংচুরের অভিযোগসহ পুলিশের দায়ের করা চারটি মামলার আসামি।

উপজেলার ইসলামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আশরাফুল এর আগে উল্লাপাড়া পৌর জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করেন।

তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।