২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে আহত ২

ঢাকার কেরানীগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে দুজন গুরুতর আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2013, 02:29 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

মঙ্গলবার সকাল ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের হাসনাবাদে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসনাবাদ প্রভাকরি কিন্ডার গার্টেন সংলগ্ন একটি মেসে বিস্ফোরণে আহত হন মাসুম আহমেদ ও হাসান মিয়া।

ওই দুই ব্যক্তি ওই মেসে সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরে তা বিক্রি করতেন বলে জানান ওসি।

আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেন ওসি।