রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
রাজধানীর প্যারিদাস রোডে বিদুতের তারে জড়িয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে সূত্রাপুরের প্যারিদাস রোডের একটি নির্মাণাধীন জামে মসজিদে এ ঘটনা ঘটে।
সূত্রাপুর থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আকবর ও বিল্লাল একটি নির্মাণাধীন মসজিদের উপরে বাঁশ উঠানোর সময় রাস্তার উপরে থাকা বিদ্যুতের তারে ওই আধা-কাঁচা বাঁশ লাগে।
ওসি বলেন, মসজিদের তৃতীয় তলায় ওই শ্রমিকরা বাঁশ তুলেছিলেন। কিন্তু শেষ বাঁশটি তোলার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই জনের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।
