ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়াতে এ দুর্ঘটনায় নিহত বিপুল হোসেন (১৪) কুল্লাপাড়া গ্রামের কাজল হেসেনের ছেলে।
বিপুল রঘুনাথপুর রুস্তম আলি হাইস্কুলে ৯ম শ্রেণির ছাত্র।
বারোবাজার হাইওয়ে থানার ওসি মোফাজ্জেল হোসেন জানান, বিপুল মায়ের সঙ্গে টেম্পোতে করে কালীগঞ্জে ডাক্তার দেখাতে যাচ্ছিল।
দুলালমুন্দিয়াতে পৌঁছলে টেম্পো থেকে লাফ দিয়ে নামে বিপুল। এ সময় পিছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
