২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ফরমালিনযুক্ত আম জব্দ, আড়ৎ সিলগালা

ফরিদপুর শহরে দুই হাজার আটশ’ কেজি ফরমালিনযুক্ত আম জব্দ করে একটি ফলের আড়ৎ বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2013, 09:05 AM

Updated : 23 Aug 2022, 11:01 AM

মঙ্গলবার দুপুরে শহরের গোয়ালচামট মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় বুলডোজার দিয়ে আমগুলো নষ্ট করা হয়।

এর আগে সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত আমগুলো জব্দ করে ফলের আড়ৎটি সিলগালা করে দেয়।

ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়ন্তীরূপা রায়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের গোয়ালচামট এলাকার হাজরাতলা মোড়ের ফলের আড়ৎটি থেকে দুই হাজার আটশ’ কেজি ফরমালিনযুক্ত আম জব্দ ও আড়তের মালিক বাবুল মোল্লাকে ১০ হাজার টাকা জরিমানা করে।

পরে ওই আড়ৎটি সিলগালা করে দেয়।

ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়ন্তীরূপা রায় জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৯ এর ৪২ ধারায় আম জব্দ ও জরিমানা আদায় করা হয়েছে।