২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ঝালকাঠীর শহরে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2013, 09:04 AM

Updated : 23 Aug 2022, 11:01 AM

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শহরের ব্রাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ঝালকাঠী সদর থানার ওসি আব্দুল মান্নান।

নিহত সোবাহান তালুকদার (৬০) রাজাপুর উপজেলার গালুয়া গ্রামের মৃত আজাহার তালুকদারের ছেলে।

ওসি আব্দুল মান্নান জানান, ডাক্তার দেখিয়ে সোবহান বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান সোবহান। 

ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।