২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2013, 07:44 AM

Updated : 23 Aug 2022, 11:01 AM

সোমবার গভীর রাতে চৌগাছার আহমেদনগরে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই ফরিদপুরের আটরশির পীরের ভক্ত।

চৌগাছা থানার  ওসি গোলাম রহমান জানান, আটরশির বিশ্বজাকের মনজিলের অনুষ্ঠানে অংশ নেয়ার পর পীরের একদল ভক্ত ফরিদপুর থেকে চৌগাছায় ফিরছিলেন। রাত ১ টার দিকে আহমেদনগরে পৌঁছালে তাদের বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

আহতদের মধ্যে  ৯  জনকে যশোর আড়াইশ’ শয্যা হাসপাতালে এবং ৬ জনকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় চৌগাছায় একজন ও যশোরে একজনের মৃত্যু হয়।

নিহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।