২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2013, 05:26 AM

Updated : 23 Aug 2022, 11:01 AM

শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান,  মঙ্গলবার সকাল ৯টার দিকে ঝিনাইদহ-শৈলকুপা সড়কের বাড়ুইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই মোটরসাইকেল চালক পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে নিহতের নাম জানাতে পারেনি পুলিশ।   

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, সড়কের গতিরোধকের সঙ্গে ধাক্কা লাগায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান চালকের পিছনে বসা ওই নারী। এ সময় মোটরসাইকেলের চালক অ্যাম্বুলেন্স আনার কথা বলে ঘটনাস্থল থেকে চলে যান। কিন্তু আর ফিরে আসেননি।  

পরে ফায়ার ব্রিগেডের কর্মীরা আহত ওই নারীকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।