চট্টগ্রামে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ১
চট্টগ্রামের বোয়ালখালী থেকে অস্ত্র ও মাদকসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার সবুজ মিয়া (৩২) নেত্রকোনা জেলার কেচুয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে নগরীর বায়েজিদ থানাধীন হাজী পাড়া এলাকায় বাস করেন তিনি।
সোমবার দুপুরে উপজেলার শাকপুরা এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যব-৭ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার নূরুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সবুজ পেশাদার অস্ত্র বিক্রেতা। বায়েজিদ থানায় তার বিরুদ্ধে অস্ত্র মামলা রয়েছে।”
আটকের সময় তার কাছ থেকে একটি এলজি ও ১০৫ গ্রাম কোকেন উদ্ধার করা হয় হয় বলে জানান তিনি।
