২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে খাল থেকে শ্রমিকের লাশ উদ্ধার

পিরোজপুর সদর উপজেলা থেকে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2013, 12:12 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

সোমবার দুপুর সোয়া একটার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের একটি খাল থেকে মিজানুর রহমান (২৫) নামে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

মিজানুর উপজেলার কলাখালী ইউনিয়নের রাজারকাঠি গ্রামের আ. মান্নানের ছেলে। মিজান দুর্গাপুরে মামাবাড়ি থেকে কাজ করতেন।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস রায় চৌধুরি জানান, রোববার বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেননি মিজানুর।

সকালে লোকজন বাজুকাঠি গ্রামের মৃত মজু শেখের বাড়িসংলগ্ন একটি খালে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

নিহতের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই তাপস।