চাঁদপুরে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির সময় আটক ৫
চাঁদপুরে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ডাকাতির সময় পাঁচ যুবককে আটক করা হয়েছে।
রোববার ভোরে সদর উপজেলার কল্যাণপুর গ্রাম থেকে এদের আটক করা হয় বলে পুলিশ জানায়।
আটককৃতরা হলেন, সিফাত (২০), হৃদয় (২২), মিলন (২০), আরিফ হোসেন (২৪) ও জনি (২৩)।
পুলিশ জানায়, ওই যুবকরা ডিবি পুলিশ পরিচয়ে কল্যাণপুর গ্রামের মো. দেলোয়ার হোসেন তালুকদারের বাড়িতে প্রবেশ করে। পরে স্থানীয়রা তাদের আটক করে পিটুনি দিয়ে পুলিশে দেয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, ডাকাতির ঘটনায় আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কাছ থেকে দেশিয় অস্ত্র উদ্ধার ও একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
