ঝিনাইদহে ট্রাক উল্টে চালকের মৃত্যু
ঝিনাইদহের শৈলকূপায় আম বোঝাই ট্রাক উল্টে এর চালক নিহত হয়েছেন। গুরুতর আহত চালকের সহকারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ওসি জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে আম বোঝাই করে ট্রাকটি যশোর যাচ্ছিলো। দুধসরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে যায়।
ফায়ার সার্ভিসের একটি দল চালক ও সহকারীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন।
