একাদশ শ্রেণিতে ভর্তির ফল স্থগিত
উচ্চ আদালতের নির্দেশনার কারণে ঢাকা বোর্ডের সব শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির ফল স্থগিত করা হয়েছে। রোববার মনোনীতদের তালিকা প্রকাশের কথা ছিল।
এতে বলা হয়, উচ্চ আদালতের নির্দেশনার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আদালতের পরবর্তী নির্দেশনা পেলে এ বিষয়ে সবাইকে দ্রুত জানানো হবে।
এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
চলতি বছরের ৯ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে ১১ লাখ ৫৪ হাজার ৭৭৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
