২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ইয়াবা ও মদ উদ্ধার, আটক ২

কক্সবাজারে পৃথক অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে দুজনকে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 12:00 PM

Updated : 23 Aug 2022, 11:00 AM

রোববার টেকনাফের সাবরাং এবং কক্সবাজার শহরের কলাতলীতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

আটকরা হলেন- টেকনাফের সাবরাং এলাকার আমির হোসেনের ছেলে মোহাম্মদ শফি (২৭) এবং কক্সবাজার শহরের কলাতলী এলাকার মৃত কাশেম আলীর ছেলে আবদুল মোনাফ (৪১)।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর সরওয়ার-ই আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে টেকনাফ থেকে ৫৩৭৫টি ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় একজনকে।

অপরদিকে কক্সবাজার মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন জানান, দুপুরে তারা কলাতলী থেকে ৩৯ বোতল মদ উদ্ধার করা হয়েছে। আটক করেছেন একজনকে।

আটক দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।